ব্যাংকিং সমস্যায় সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংকে হেল্প ডেস্ক চালু
ব্যাংকিং সেবা অধিকতর গ্রাহকবান্ধব করার লক্ষ্যে এবং ব্যাংকিং সেবা পেতে উদ্যোক্তাসহ সব গ্রাহক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া ও রংপুর অফিসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংকের নিয়মনীতির মধ্য থেকে সেবা পেতে যদি কোনো উদ্যোক্তা কিংবা গ্রাহক কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন, তবে তিনি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসের হেল্প ডেস্কের সাহায্য নিতে পারেন।এ ছাড়া উদ্যোক্তা/গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে www.bangladeshbank.org.bd এবং সংশ্লিষ্ট ভবনে রক্ষিত অভিযোগ বাক্সে অভিযোগ দাখিল করতে পারেন।সংশ্লিষ্ট অফিসের হেল্প ডেস্ক হলো: প্রধান কার্যালয়—স্বপন কুমার রায়, ফোন-০২-৯৫১১৪০৬, মোবাইল-০১৭৫৫৫৩২৫৫০, ফ্যাক্স-০২-৭১১০০৭১; চট্টগ্রাম অফিস—মো. শোয়াইব চৌধুরী, ফোন-০৩১-৬১৬৮০০, মোবাইল-০১৫৫৭৩৪৭০৮৯, ফ্যাক্স-০৩১-৬৩৪৭৭৬; সিলেট অফিস—মো. শফিকুল ইসলাম, ফোন-০৮২১-৭২৫৪৫৯, মোবাইল-০১৭৫৫৫৩৪২৯৭, ফ্যাক্স-০৮২১-৭১৫৬৮৭; খুলনা অফিস—মোহাম্মদ আবদুল জব্বার, ফোন-০৪১-৭৩২৫৩৯, মোবাইল-০১৭৫৫৫০৪৫৬১, ফ্যাক্স-০৪১-৭২৫৫৭৭; বরিশাল অফিস—মো. বেদার হোসেন খান, ফোন-০৪৩১-২১৭৪৫০৫, মোবাইল-০১৭৫৭৪৩৬৬৬৭, ফ্যাক্স-০৪৩১-৬৪২৭১; রাজশাহী অফিস—মো. মোজাম্মেল হক, ফোন-০৭২১-৭৭২৮৭১, মোবাইল-০১৭২০৪৬৪৯৭৬, ফ্যাক্স-০৭২১-৭৭৫৭৯২; বগুড়া অফিস—মো. কামরুল ইসলাম, ফোন-০৫১-৫১৬১৭, মোবাইল-০১৭১০৪৩৭৪৭৯, ফ্যাক্স-০৫১-৫১১৯০; রংপুর অফিস—মো. সাখাওয়াত হোসেন, ফোন-০৫২১-৬১০৩৭, মোবাইল-০১৭৫৫৫০৭৫৪৭, ফ্যাক্স-০৫২১-৬৪৮২৯। বিজ্ঞপ্তি।