ব্যাংকে জালিয়াতি রোধে পাশে থাকার আশ্বাস গভর্নরের
ব্যাংক ও আর্থিক খাতে যেকোনো জালিয়াতি, মানি লন্ডারিং বা আর্থিক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক পাশে থাকবে। ঢাকার একটি হোটেলে গত সোমবার ব্যবসায়িক সফটওয়্যার প্রতিষ্ঠান এসএএস আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির
আতিউর রহমান বলেন, ব্যাংক খাতের সাম্প্রতিক উন্নয়নমূলক পদক্ষেপ জালিয়াতি, মানি লন্ডারিং বা অবৈধ লেনদেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, অন্যান্য আর্থিক অপরাধ পর্যবেক্ষণ ও কঠোরভাবে দমনে সহায়ক হয়েছে। এ জন্য ব্যাংকারদের সার্বক্ষণিক সহযোগিতা প্রয়োজন।
বক্তারা ব্যাংক খাতে ঝুঁকি ও জালিয়াতি রোধের কৌশল এবং গ্রাহক তথ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এতে ১৬টি ব্যাংকের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন এসএএস ইন্ডিয়ার এমডি নশিন কেগালওয়ালা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সুদীপ্ত কে সেন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটিজ মার্কেটসের পরিচালক সন্দীপ ঘোষ।