ব্যাংকে তারল্য বাড়াতে সিআরআর কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল ব্যাংক খাতের জন্য নগদ জমার হার (সিআরআর) আধা শতাংশীয় পয়েন্ট কমিয়েছে।এর ফলে ভারতে সিআরআর হার ৬ শতাংশ থেকে কমে সাড়ে ৫ শতাংশে নির্ধারিত হয়েছে। এর প্রভাবে ব্যাংক খাতে তারল্যপ্রবাহ বাড়বে। এ ক্ষেত্রে ৩২ হাজার কোটি রুপি বাড়তি যোগ হবে। তবে আরবিআই রেপোর হার সাড়ে ৮ শতাংশেই অপরিবর্তিত রেখেছে। রেপোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ব্যাংকগুলোকে অর্থঋণ দিয়ে থাকে। এর মধ্য দিয়ে মধ্যমেয়াদে মূল্যস্ফীতির প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে আরবিআই।সাম্প্রতিক সময়ে ভারতে মূল্যস্ফীতির হার অনেকটা কমে আসায় মুদ্রানীতি শিথিল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ তৈরি হয়। সূত্র: বিজনেস লাইন।