ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চললেও গ্রাহক কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসমাবেশের উত্তাপ সত্ত্বেও রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ায় স্বাভাবিক কার্যক্রম চলছে। বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে, কার্যক্রম স্বাভাবিক থাকলেও লেনদেন ও গ্রাহক উপস্থিতি কম। অন্যদিকে আজ নির্ধারিত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম বলে বিভিন্ন হাউস সূত্রে জানা যায়।ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখার কর্মকর্তা যোবাইর হোসাইন জানান, তাঁদের শাখায় স্বাভাবিক লেনদেন চলছে। তবে গ্রাহক উপস্থিতি ও লেনদেন অন্যান্য দিনের তুলনায় অনেক কম। প্রায় একই তথ্য দেন এনসিসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখার ব্যবস্থাপক গোলাম সরোয়ার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকে সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। তবে গ্রাহক উপস্থিতি কিছুটা কম।এদিকে, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ ভূঁইয়া বলেন, হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম। তবে অনেকে টেলিফোনের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।