ব্যাংকের চাকরির বয়সের উচ্চসীমা মানার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকগুলোকে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করে চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরে নির্ধারণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সব তফসিলি ব্যাংকের জন্য গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ দেয়। এতে বলা হয়, সাম্প্রতিক কালে দেখা গেছে যে ব্যাংকসমূহে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সরকারি নিয়োগবিধি অনুসরণ না করে চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে নিজস্ব বিবেচনায়। এতে নিয়োগের ক্ষেত্রে অসমতা পরিলক্ষিত হচ্ছে এবং ব্যাংকেরও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে।