ব্যাংকের মুনাফা বেশি দেখানোর কৌশল রোধে নতুন নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায় হয়ে যাবে বা ঋণটি অবলোপন হবে, এমন বিবেচনা থেকে কর প্রদান বিলম্বিত (ডেফার্ড ট্যাক্স অ্যাসেট) করছে। কিন্তু বিলম্বিত হিসাব রেখেই ব্যাংক আর্থিক বিবরণী তৈরি করছে। এর ফলে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা ও সম্পত্তির পরিমাণ বেশি দেখানো হচ্ছে।কেন্দ্রীয় ব্যাংক এমন কিছু প্রমাণ পাওয়ার পর নতুন নির্দেশনা জারি করেছে। এতে এখনো পরিশোধ করা হয়নি, এমন আয়করের হিসাব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে গতকাল রোববার এ নির্দেশনা পাঠিয়েছে।নীতিমালায় বলা হয়েছে, ঋণ, অগ্রিম বা বিনিয়োগের বিপরীতে রক্ষিত সংস্থানের ওপর ভিত্তি করে ‘ডেফার্ড কর সম্পদ’ হিসাবভুক্ত করা যাবে না। এ ক্ষেত্রে হিসাবরক্ষণের মান অনুযায়ী অন্য যেসব বিষয়ের ওপর আয়কর আইন অনুযায়ী ভবিষ্যতে আয়কর সুবিধা পাওয়া যাবে, সেসব বিষয়ের ওপর এ ধরনের কর সম্পদ হিসাবভুক্ত করা হলে বিস্তারিত বিবরণ (ভিত্তি, পরিমাণ ও সমন্বয়ের সময়) আর্থিক বিবরণীর ব্যাখ্যামূলক অংশে উল্লেখ করতে হবে।কোনো অবস্থাতেই ‘ডেফার্ড কর সম্পদ’ ও ‘ডেফার্ড কর দায়’কে নিট করে স্থিতিপত্রে দেখানো যাবে না।