ব্যাংকের সুশাসন নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই ব্যাংকের জন্য প্রাতিষ্ঠানিক সুশাসনবিষয়ক একটি কর্মশালা গত রোববার রাজধানীর ওয়েস্টইন হোটেলে অনুষ্ঠিত হয়।ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকেরা যোগদান করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমদু সাত্তার, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার সাবেক প্রধান প্রদীপ কর, পাকিস্তানের সিটিব্যাংক এনএর সাবেক প্রধান জুবের সুমরো প্রমুখ। এএসএএএনের ব্যবস্থাপনা পরিচালক শিরিন এম মাঈনউদ্দিন কর্মশালাটি সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি।