প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান উপলক্ষে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন এসেছে। রমজান মাসজুড়ে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংক ও দুই স্টক এক্সচেঞ্জ এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক এক আদেশে বলেছে, রমজান মাসে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত, তবে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। আলাদা এক আদেশে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই সময়সূচি মেনে চলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।