ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) আয়োজিত ‘ব্যাটল অব মাইন্ডস’ শীর্ষক প্রতিযোগিতায় এবারে খুলনা বিশ্ববিদ্যালয় দল-০১ চ্যাম্পিয়ন হয়েছে।এ প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি দল-০২ প্রথম রানার্সআপ এবং খুলনা বিশ্ববিদ্যালয় দল-০২ দ্বিতীয় রানার্সআপ হয়েছে। বিএটিবির ব্যবস্থাপনা পরিচালক অরুণ কাওল ও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর কামরুল হাসান সম্প্রতি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।বিএটিবি ২০০৪ সাল থেকে করপোরেট জগতের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একটি সুসম্পর্ক তৈরির লক্ষ্যে প্রতিবছর আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।বছরের শেষে এ প্রতিযোগিতা সমকালীন ব্যবসায়িক বিষয়বস্তু নিয়ে উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে প্রগতিশীল ছাত্রছাত্রীদের বুদ্ধিদীপ্ত পরিকল্পনাগুলো উপস্থাপন করা হয়। ভবিষ্যতের প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে টিকে থাকার জন্য উজ্জ্বল ও মননশীল ব্যক্তি গড়ে তোলাই ‘ব্যাটল অব মাইন্ডস’ প্রতিযোগিতার প্রকৃত উদ্দেশ্য।এ প্রতিযোগিতায় এর আগে বিজয়ী ৬২ জন প্রতিযোগী বর্তমানে বিএটিবির বিভিন্ন ম্যানেজারিয়াল বা ব্যবস্থাপনা পদে কর্মরত আছেন।চলতি ২০১১ সালের ব্যাটল অব মাইন্ডস প্রতিযোগিতায় দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ (ঢাবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিজ্ঞপ্তি।