ব্যাটল অব মাইন্ডসে চ্যাম্পিয়ন ঢাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ডিসেম্বর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কর্তৃক আয়োজিত রিয়েল লাইফ বিজনেস কেস সলভিং প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ডস-২০১০’-এর চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।এ বছর সারা দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষার্থী বিজনেস কেস ধারণা প্রণয়ন, মার্কেট ভিজিট, রিসার্চ এবং চূড়ান্তভাবে বিজনেস কেস উপস্থাপনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেয়।চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির।অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কউল এবং ব্রিটিশ বিএটির এইচআর প্রধান সৈয়দ ইমতিয়াজ ফারুক বক্তব্য দেন। বিএটির চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন ডেইলি স্টার-এর উপসম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, সিটি ব্যাংক এনের ভিপি জায়িদ আমিন এবং বিএটির সৈয়দ ইমতিয়াজ ফারুক। বিজ্ঞপ্তি।