ব্যাটেল অব মাইন্ডসের চ্যাম্পিয়ন আইবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (বুয়েট) এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে সার্টিফিকেট তুলে দেন বিএটিবির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা। বিজ্ঞপ্তি।