ব্যাতিক্রমধর্মী ক্যাম্পেইন নিয়ে এল স্পিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ভিন্নধর্মী ক্যাম্পেইন শুরু করেছে স্পিড। ছবি: সংগৃহীত
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ভিন্নধর্মী ক্যাম্পেইন শুরু করেছে স্পিড। ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপ ঘিরে ভিন্নধর্মী একটি ক্যাম্পেইন নিয়ে এল দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড স্পিড। ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশ থেকে স্পিড খুঁজে নেবে সেরা ১১ ক্রিকেট সাপোর্টারকে। ১১ ক্রিকেট সাপোর্টারের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।

স্পিডের এক প্রেস বিঞ্জপ্তিতে এ সব কথা বলা হয়েছে।

প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়, ক্রিকেট খেলুড়ে সবগুলো দেশেই রয়েছে ভক্তদের মাঝে কমবেশি উন্মাদনা। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের সুনাম পৃথিবী জোড়া! আর এই নিখাদ সাপোর্ট, যা হার-জিত, সুসময়-দুঃসময় কখনই বদলে যায় নি, যাদের উৎসাহই আজ এদেশের ক্রিকেটকে যুগিয়েছে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। এবার সেই শক্তিকেই এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসাহে পরিণত করতে, ‘আমরা সাপোর্টে, হেব্বি দাপটে’ এই ভিন্নধর্মী কনসেপ্টে স্পিড সারা বাংলাদেশের সাপোর্টারদের এনেছে এক প্লাটফর্মে। এ ক্যাম্পেইনটির মাধ্যমে সারা দেশ থেকে স্পিড খুঁজে নেবে সেরা ১১ জন ক্রিকেট সাপোর্টারকে। যাদের জন্য থাকবে আকর্ষনীয় সব পুরস্কার।