ব্যাসেল-২ বাস্তবায়নের বিষয়ে বিআইবিএমের গোলটেবিল আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) সম্প্রতি ‘ব্যাসেল-২: ব্যাংকগুলোর প্রস্তুতি ও বাস্তবায়ন সমস্যা’ শীর্ষক দিনব্যাপী একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ব্যাংকের ৪০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ গোলটেবিল আলোচনায় অংশ নেন। বাংলাদেশে ব্যাসেল-২ বাস্তবায়নের ক্ষেত্রে রোডম্যাপ পরীক্ষাকরণ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণসহ এ বিষয়ে সার্বিক আলোচনার উদ্দেশ্যে বিআইবিএম এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ টি এম নাসিরুদ্দিন ও উপমহাব্যবস্থাপক এম এ ওয়াদুদ এবং বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (সিপিজিএস) তৌফিক আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি।