ব্যয় কমানোকে গুরুত্ব দিয়ে কোম্পানি আইন সংস্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যের পরিবর্তনশীল প্রেক্ষাপট ও ব্যয় কমানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোম্পানি আইন সংস্কারের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।রাজধানীর একটি হোটেলে গত বুধবার অনুষ্ঠিত ‘বাংলাদেশে কোম্পানি আইন সংস্কারের সুবিধা’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ীরা এ প্রস্তাব দেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে। ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সভায় বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বাণিজ্যসচিব মোহাম্মদ গোলাম হোসেন, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের নিবন্ধক আহমেদুর রহিম, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম, কোম্পানি আইন বিশেষজ্ঞ রিচার্ড জেরাল্ড শ, লিড ন্যাশনাল কনসালট্যান্টের আইনজীবী তানজিব-উল আলম বক্তব্য দেন। এতে ইকোনমিক রিসার্চ গ্রুপের গবেষণা পরিচালক সাজ্জাদ জহির কোম্পানি আইন বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।তানজিব-উল আলম জানান, কোম্পানি আইন প্রণয়নে ইতিমধ্যে সব পক্ষের সঙ্গে ১১টি পরামর্শ সভা করা হয়েছে। আলোচনায় উঠে আসা সুপারিশগুলো আইনের খসড়ায় সংযুক্ত করা হবে।