ব্রাজিলে এবার চিনি উৎপাদন বাড়ছে, কমছে ইথানল
ব্রাজিলে চলতি বছর চিনির উৎপাদন ৪ দশমিক ৭২ শতাংশ বাড়বে। আর ইথানলের উৎপাদন কমবে ৫ দশমিক ২২ শতাংশ।বিশ্ব বাজারে দাম বাড়ার পরিস্থিতিতে চিনি রপ্তানির ওপর জোর দেওয়ায় এমনটি ঘটতে চলেছে। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে ব্রাজিলে আখ উৎপাদন ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৯ কোটি ৫১ লাখ ৩০ হাজার মেট্রিক টনে উন্নীত হবে এবং বদৌলতে চিনির উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। আগের ২০১১-১২ মৌসুমে এই পরিমাণ ছিল ৫৬ কোটি সাড়ে তিন লাখ মেট্রিক টন। খবর বাসস ও এএফপির।দেশটি আখ থেকে চিনি ও ইথানল তৈরি করা হয়। কৃষি মন্ত্রণালয় জানায়, রপ্তানির ওপর জোর দেওয়ায় এবার চিনির উৎপাদন ৪ দশমিক ৭২ শতাংশ বেড়ে তিন কোটি ৭৬ লাখ মেট্রিক টনে দাঁড়াবে। অন্যদিকে ইথানল তৈরির পরিমাণ ৫ দশমিক ২২ শতাংশ কমে দুই হাজার ৩৬২ মেট্রিক লিটারে নেমে আসবে।আখ থেকে তৈরি ইথানল ব্রাজিলের জ্বালানি বাজারে চাহিদার ৫১ শতাংশ মিটিয়ে থাকে। এটি বিশ্বের বৃহত্তম বায়োফুয়েল বা জৈব জ্বালানি রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ। উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।