ব্রাজিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অপসারিত হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হেনরিখ মেরিলিসকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় তাঁকে অপসারণ করা হচ্ছে। তাঁর স্থলে কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক বিভাগের প্রধান আলেসান্দ্রা টমবিনিকে নিয়োগ দেওয়া হতে পারে। স্থানীয় সংবাদপত্র ফোলা ডি সান পাওলো আজ এ কথা জানিয়েছে।গতকাল মঙ্গলবারের প্রকাশিত তথ্যে দেখা যায়, ব্রাজিলে মুদ্রাস্ফীতি আবার বেড়ে যাচ্ছে। নভেম্বরে মুদ্রাস্ফীতি পাঁচ দশমিক ৪৭ শতাংশে দাঁড়িয়েছে, যদিও এ বছরে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মুদ্রাস্ফীতি চার দশমিক পাঁচ শতাংশে টেনে রাখা।আশা করা হচ্ছে, সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট ডিলমা রুসেফ মুদ্রাস্ফীতি রুখতে সুদের হার কমিয়ে দিতে পারেন। বিবিসি।