ব্রাদার্স ফার্নিচারে বৈশাখী কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাদার্স ফার্নিচার মাসব্যাপী বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছে। কোম্পানির ঢাকার বারিধারার শো-রুমে সম্প্রতি এই বৈশাখী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।এটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার। অনুষ্ঠানে কোম্পানির বিপণন পরিচালক মো. শরিফুজ্জামান সরকার, বিপণন-প্রধান এ কে এম মনির হোসেন উপস্থিত ছিলেন।এই বিক্রয় কার্যক্রমের আওতায় আসবাবপত্র কেনার বিপরীতে ব্রাদার্স ফার্নিচারের সব শো-রুমে ক্রেতাদের জন্য ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়সহ বিভিন্ন উপহার জেতার সুযোগ রয়েছে। এই অফার আজ রোববার থেকে আগামী ১৪ মে পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।