ব্রাদার্স ফার্নিচারে মূল্যছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উপলক্ষে ব্রাদার্স ফার্নিচার ক্রেতাদের জন্য ৫ থেকে ১৫ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে; যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার সম্প্রতি ঢাকার বারিধারার শোরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির বিপণন পরিচালক শরীফুজ্জামান সরকার ও জ্যেষ্ঠ সহকারী বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক এম এম ইসলাম বক্সিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিক্রয় কার্যক্রমের আওতায় ক্রেতাদের জন্য যেকোনো মূল্যের আসবাব কেনার আদেশ দিলেও পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তি