ব্রাদার্স ফার্নিচারের মাসব্যাপী বিক্রয় কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে ব্রাদার্স ফার্নিচার সম্প্রতি বিক্রয় উন্নয়ন কার্যক্রম শুরু করেছে, যা চলবে চাঁদ রাত পর্যন্ত। প্রতিষ্ঠানের ঢাকার বারিধারার শোরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন এর চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার ও ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস সরকার। এ সময় কোম্পানির বিপণন পরিচালক শরীফুজ্জামান সরকার, বিপণন প্রধান এ কে এম মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের আওতায় ব্রাদার্স ফার্নিচারের সব শোরুমে ৫-১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে। বিজ্ঞপ্তি।