ব্রাসেলসে ভিক্ষা চাইতে যাবে না নেদারল্যান্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসে চলতি বছর বাজেট ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তা মেটানোর জন্য সেই দেশের অর্থমন্ত্রী জ্যান কিস ডে জেগার মাথা নুইয়ে ব্রাসেলসে ভিক্ষা চাইতে যাবেন না।জ্যান কিস ডে জেগার বলেন, ‘আমি মাথা নুইয়ে ব্রাসেলসে যাব না।’ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আর্থিক নীতিমালা রয়েছে, যা সাধারণত ইইউর সদস্যরা মেনে চলে। খবর এএফপি’র।নেদারল্যান্ডস গত বৃহস্পতিবার স্বীকার করে যে চলতি ২০১২ সালে তাদের ‘সাময়িক’ বাজেট ঘাটতি বেড়ে জিডিপির সাড়ে ৪ শতাংশে উন্নীত হচ্ছে। দেশটির বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ শতাংশ।ইইউ ম্যাসট্রিখট চুক্তি অনুযায়ী ইইউর সদস্য দেশগুলোতে বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশের মধ্যে থাকতে হবে।