ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার ইব্রাহিমপুরে ট্রান্সকমের নতুন আউটলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোড কালীবাড়ি মোড়ে এবং ঢাকার ইব্রাহিমপুরের আবদুল্লাহ খান ম্যানসনে ট্রান্সকম ডিজিটালের দুটি আউটলেট উদ্বোধন করা হয়।ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস জাফরুল আলম খান ব্রাহ্মণবাড়িয়া আউটলেট ও ট্রান্সকম ইলেকট্রনিকসের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ তালিবুর রহমান ইব্রাহিমপুর আউটলেটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার মাসুদ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দেশব্যাপী বর্তমানে ট্রান্সকম ডিজিটালের ৪৬টি আউটলেট রয়েছে। শিগগিরই আরও বেশ কিছু লোকেশনে নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।জাফরুল আলম খান বলেন, আমরা আশা করি, ট্রান্সকম ডিজিটালের এই নতুন আউটলেট-গুলোর আশপাশের বিপুলসংখ্যক অধিবাসীর ইলেকট্রনিকস পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে।’ বিজ্ঞপ্তি।