ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের নির্বাচন ২৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্যানেল দুটির নেতৃত্ব দিচ্ছেন যথাক্রমে ইলিয়াছ মিয়া ও জাহাঙ্গীর আলম।এ নির্বাচনে সাধারণ গ্রুপে ১৪টি পদের বিপরীতে দুই প্যানেলের ২৭ জন লড়ছেন। আর সহযোগী গ্রুপের পাঁচটি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেলের প্রার্থীরা প্রতিদিন সকাল-সন্ধ্যা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এ উপলক্ষে সরগরম হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দরও। গতকাল রোববার দুপুরে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীদের পক্ষে আখাউড়া উপজেলার চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন ও পৌরসভার মেয়র মো. নূরুল হক ভূঁইয়া এবং কসবা উপজেলার চেয়ারম্যান রুহুল আমীন ভূঁইয়া প্রচার চালিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের এবারের নির্বাচনে মোট ভোটার হয়েছেন ৪৬১ জন। এর মধ্যে আখাউড়ায় রয়েছে ৫৬টি ভোট।