ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বাজারে জনতা ব্যাংকের ৮৬১তম শাখা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বাজারে সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের ৮৬১তম শাখা খোলা হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জনতা ব্যাংকের পরিচালক মো. এনামুল হক চৌধুরী, মো. নজিবর রহমান, এ কে এম শাহজাহান কামাল, আর এম দেবনাথ, মহাব্যবস্থাপক মো. আলমগীর মিয়া ও শিহাব উদ্দিন মো. শাহজাহান বক্তব্য দেন।এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান এবং স্থানীয় গণ্যামান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।