প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কাছাইট বাজারে গত বৃহস্পতিবার আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৮তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বদিউর রহমান আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান এবং ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. মোস্তাক আহাম্মদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাইট বাজার আউটলেটের এজেন্ট বাকির উদ্দিন ভূঁইয়া। বিজ্ঞপ্তি