ব্রাহ্মণবাড়িয়ায় এনসিসি ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইনসুবিধা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিসি ব্যাংক লিমিটেডের ৭৪তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক এ এস এম মাঈনউদ্দিন মোনেম গত মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী জামাল এ নাসের চৌধুরী ও সচিব সেলিনা পারভেজ, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হাফিজুর রহমান কচি মোল্লা, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মুজিবুর রহমান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদসহ ঊর্ধ্বতন নির্বাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।