ব্রাহ্মণবাড়িয়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোডে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার।মোহাম্মদ সোলায়মান বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং-সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, এই এলাকার জনগণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেবা এবং সহযোগিতায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ আর্থিক ক্ষেত্রে উন্নতি সাধনে সক্ষম হবে।মো. আবদুর রহমান সরকার ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্পগুলো তুলে ধরেন। তিনি বলেন, এই শাখার মাধ্যমে গ্রাহকেরা দৈনন্দিন ব্যাংকিংসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।