ব্রিকস সম্মেলন উপলক্ষে দ. আফ্রিকার পথপ্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিকস জোটের সম্মেলন আয়োজনের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা একটি রোড শো বা পথপ্রদর্শনী তৈরি করেছে, যা গত শনিবার থেকে শুরু হয়েছে। দেশের জনগণকে ব্রিকস জোটে নিজেদের সদস্যপদ ও সম্মেলনটির গুরুত্ব বোঝাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্বে সম্ভাবনার দিক থেকে শীর্ষস্থানীয় পাঁচটি অগ্রসর উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত এই অর্থনৈতিক জোটের নেতারা আগামী ২৬ ও ২৭ মার্চ ডারবানে এই সম্মেলনে বসছেন। এটি হবে জোটটির পঞ্চম সম্মেলন। জোটের সদস্যদেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা (ব্রিকস)। খবর বাসস ও সিনহুয়ার।এ জোটের সদস্য হওয়ায় তা দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডেরেক হ্যানিকম। তিনি বলেন, বিশ্বকাপের মতো ব্রিকসের সম্মেলন আয়োজন হবে দেশের জন্য গৌরবের। দক্ষিণ আফ্রিকার তিন রাজধানীর একটি জোহানেসবার্গে তিনি বলেন, ব্রিকসের সদস্য হওয়াটা শুধু একটি ঘটনা নয়, বরং এটি একটি আন্দোলনও বটে। এই জোট থেকে রাতারাতি নয়, দীর্ঘ মেয়াদে ফল পাওয়া যাবে। দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা এই জোটে থাকলে তা বেকারত্ব, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূর করতে সহায়ক হবে।এ ছাড়া ব্রিকস জোটে থাকাটা দক্ষিণ আফ্রিকাকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সাহায্য করবে বলেও মত দেন ডেরেক হ্যানিকম।দক্ষিণ আফ্রিকা সরকার সেই দেশের সব প্রদেশেই রোড শো বা পথনকশার আয়োজন করেছে।