ব্রিকস ২০১০ লিমিটেডকে ইট উত্পাদন প্রকল্প স্থাপনে সহায়তা দেবে নেস্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব হাইব্রিড অটো-ব্রিকস প্লান্ট স্থাপনে ব্রিকস ২০১০ লিমিটেডকে সকল প্রকার কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দেবে নেস্টর কনসালটিং লিমিটেড। এ ব্যাপারে সম্প্রতি ব্রিকস ২০১০ ও নেস্টর কনসালটিং লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। ব্রিকস ২০১০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিনা শাহীন চৌধুরী এবং নেস্টর কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম জায়েদুল আবেদীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।ব্রিকস ২০১০ লিমিটেডের পরিচালক দীপ্র কে চৌধুরী এবং উপদেষ্টা ও.কে চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।