ব্রিজ অ্যালায়েন্সে এয়ারটেলের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এশিয়ার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জোট ব্রিজ অ্যালায়েন্সের সদস্যপদ লাভ করেছে। এ নিয়ে এই জোটের সদস্য সংখ্যা দাঁড়াল ১৪। এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টবিট এ প্রসঙ্গে বলেন, ‘ব্রিজ অ্যালায়েন্সে যোগদান করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় এন্টারপ্রাইজ মোবাইল সলিউশন ও বাধাহীন রোমিং সেবা দেওয়ার ব্যাপারে আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি।’ এয়রাটেল বাংলাদেশ ২০১০ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এ দেশে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রায় ৮০ লাখ গ্রাহক রয়েছে। ব্রিজ অ্যালায়েন্সে যোগ দেওয়ার ফলে এন্টারপ্রাইজ ও রোমিং-সংক্রান্ত ব্রিজ অ্যালায়েন্সের অত্যাধুনিক সার্ভিসগুলোর মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে পারবে বলে জানিয়েছেন ব্রিজ অ্যালায়েন্সের সিইও আলেসান্দ্রো আদ্রিয়ানি। বিজ্ঞপ্তি।