ব্রিজ ফার্মা ও কেমফার্ম ইন্ডিয়ার মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভেটেরিনারি ইনজেকশন প্রকল্প স্থাপনের লক্ষ্যে কেমফার্ম ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে ঢাকায় সম্প্রতি একটি চুক্তি করেছে।ব্রিজ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান ভূঁইয়া এবং কেমফার্ম ইন্ডিয়া লিমিটেডের বিপণন পরিচালক (আন্তর্জাতিক) অমিত ভাটিয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্রিজ ফার্মার উপব্যবস্থাপনা পরিচালক ফারমান বিন হাসানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ শিল্পে নতুন ভেটেরিনারি ওষুধ নিয়ে ২০১১ সালের জানুয়ারি মাসে বাজারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।