ব্রিটিশ কাউন্সিল ও সাউথইস্ট ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল ও সাউথইস্ট ইউনিভার্সিটির মধ্যে বই পড়া প্রতিযোগিতা আয়োজনে সম্প্রতি একটি সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরিত হয়েছে। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর এক্সামিনেশনস দীপ অধিকারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার আনোয়ারুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবদুল হাকিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা, রিসোর্স সেন্টার অফিসার দেলোয়ার হোসেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তারা। উল্লেখ্য, এই বই পড়া প্রতিযোগিতা আয়োজনের ফলে সাউথইস্ট ইউনিভার্সিটির অন্তত এক হাজার শিক্ষার্থী তাঁদের ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। বিজ্ঞপ্তি।