প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে গ্রিন ইউনিভার্সিটির একটি সহযোগিতা চুক্তি গত বুধবার স্বাক্ষরিত হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সম্পাদিত এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকির এবং ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক ম্যাট পিউসে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. আলী আম্বিয়াল হক খান, ইংরেজি বিভাগের চেয়ারপারসন ইসলাম মো. হাসানাত প্রমুখ। বিজ্ঞপ্তি।