ব্রিটিশ পেট্রলিয়ামের ৭০০ কোটি ডলারের সম্পদ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরের ছড়িয়ে পড়া তেলের ক্ষতিপূরণের অংশ হিসেবে ব্রিটিশ পেট্রলিয়াম (বিপি) তাদের উত্তর আমেরিকার কার্যক্রমের ৬০ শতাংশ ব্রিডাস নামের একটি আর্জেন্টাইন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে। উত্তর আমেরিকায় বিপির কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম প্যান আমেরিকান এনার্জি।ব্রিডাসের কাছে প্যান আমেরিকান এনার্জির ৬০ শতাংশ মালিকানা বিক্রি করে মেক্সিকো উপসাগরের তেলকূপ দুর্ঘটনার ক্ষতিপূরণ দেওয়ার তহবিল সংগ্রহ করবে বিপি। এই ৬০ শতাংশ মালিকানার মূল্য প্রায় ৭০০ কোটি ডলার।গত জুলাই মাসে এই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ প্রায় তিন হাজার বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করার ঘোষণা দেয় তারা। এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি দুই হাজার বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করেছে। ইতিমধ্যে ভেনেজুয়েলা, মিসর এবং ভিয়েতনামে সম্পদ বিক্রয় সম্পন্ন হয়েছে। বিপি গ্রুপের প্রধান নির্বাহী বব ডুলে বলেন, মেক্সিকো উপসাগর ট্র্যাজেডি থেকে উত্তরণের জন্য আমরা যে অর্থনৈতিক অঙ্গীকার করেছি, তা পূরণের সক্ষমতা আমাদের আছে। প্রসঙ্গত, ২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে তেলকূপে বিস্ফোরণে ১১ জন কর্মচারী নিহত হয়। এই ঘটনায় সাগরে ছড়িয়ে পড়ে প্রায় ৪৯ লাখ ব্যারেল তেল। গত সেপ্টেম্বর মাসে এই তেলকূপটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। বিবিসি।