ব্রিফকেস হাতে বাজেট দিতে সংসদে অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের (২০২২–২৩) বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ব্রিফকেস হাতে সংসদে যান। ফেসবুকে তাঁর ভেরিফাইড পেজে এই যাওয়ার কথা জানা যায়।

আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। এটি তাঁর চতুর্থ বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য তিনি যে বাজেট বক্তব্য দেবেন, তার নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

অর্থমন্ত্রীর ফেসবুক পোস্টে দেওয়া ছবিতে দেখা যায় তিনি, গাড়ি থেকে সংসদ ভবন চত্বরে নামছেন। তাঁর পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা। পাঞ্জাবির ওপরে কালো রঙের মুজিব কোট। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি সংসদ ভবনে ঢুকছেন।
অর্থনীতিতে কোভিড-১৯-এর ধকল কাটতে না কাটতেই এল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, জ্বালানি তেলসহ প্রায় সব জিনিসের বাড়তি দাম। তাতেই তৈরি হয়েছে বাড়তি চাপ। তার সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের সংকট। ডলারের বিপরীতে কমছে টাকার মান। প্রবাসী আয়ও কমতির দিকে। সংকটময় এই পরিস্থিতিতে আজ আসছে নতুন বাজেট।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘সব পরিস্থিতি বিশ্লেষণ করে এমন একটি বাজেট দিতে যাচ্ছি, যাতে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করা যায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সব পদক্ষেপও থাকছে আগামী বাজেটে।’

আরও পড়ুন

বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগামী বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এর মধ্যে আয় ধরা হচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। অনুদানসহ ঘাটতি থাকছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশ। এ ঘাটতি মোটানো হবে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে।

আরও পড়ুন