ব্রিলিয়ান্স অটোসের গাড়ি বাংলাদেশে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বৃহত্তম মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরসের বাংলাদেশি একমাত্র পরিবেশক এইস অটোস সম্প্রতি চীনের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ব্রিলিয়ান্স অটোসের সঙ্গে একটি ডিলারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।বাংলাদেশে ব্রিলিয়ান্স অটোসের নির্মিত মাইক্রোবাস ও হালকা ট্রাক বাজারজাত করার লক্ষ্যে এই চুক্তি হয়েছে। গত এপ্রিল মাসে চীনে আয়োজিত সাংহাই মোটর শোতে এই চুক্তি হয়।এইস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ও ব্রিলিয়ান্স অটোসের মহাব্যবস্থাপক প্রাংক কিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রেট ওয়াল মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাফিন আহমেদ উপস্থিত ছিলেন।ব্রিলিয়ান্স অটোসের দুই বড় ব্যবসায়িক অংশীদার হচ্ছে বিএমডব্লিউ ও টয়োটা। বিজ্ঞপ্তি।