ব্রুনাই থেকে প্রবাসী-আয় আনবে এনসিসি ব্যাংক
এনসিসি ব্যাংক লিমিটেড ব্রুনাই দারুসসালাম থেকে দেশে রেমিট্যান্স বা প্রবাসী-আয় আনার উদ্যোগ নিয়েছে।এ লক্ষ্যে এনসিসি ব্যাংক গতকাল বুধবার ম্যাগনাজায়া মানি রেমিট্যান্স কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং ম্যাগনাজায়া মানি রেমিট্যান্সের চেয়ারম্যান হাজি গাজালি পেহিন দাতো হাজি মো. জামিল আল-সুপরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, কনসালট্যান্ট এ কে মো. সিদ্দিক, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান এবং ম্যাগনাজায়া রেমিট্যান্সের স্থানীয় প্রতিনিধি মোস্তফা আজিজ মনসুরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ চুক্তির ফলে ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশিরা বৈধ চ্যানেলে দেশে অর্থ পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি।