ব্রেনতাগের মিক্সিং ও ব্লেন্ডিং কারখানা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেনতাগ কেমিক্যাল ডিস্ট্রিবিউশন কোম্পানি দেশের অভ্যন্তরে চামড়া ও বস্ত্রশিল্পের কাঁচামাল সরবরাহের লক্ষ্যে নতুন একটি মিক্সিং ও ব্লেন্ডিং প্ল্যান্ট বা কারখানা চালু করেছে।ব্রেনতাগের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও দক্ষিণ এশিয়া-মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট গ্রেগ সিয়েজকা এবং ব্রেনতাগ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজমল হোসেন সমপ্রতি কারখানাটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।