ব্রেভার কিনে মোটরসাইকেল স্মার্টফোন পেলেন নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মল্ট বেভারেজ ‘ব্রেভার’-এর সিক্স প্যাক বান্ডিল অফার বিজয়ী নয়জনকে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, স্মার্টফোন ও বাইসাইকেল দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব। নয়জনের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ১৫০ সিসি মোটরসাইকেল পেয়েছেন অনিক। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনটি স্মার্টফোন পেয়েছেন বিশ্বাস, তারা ও জাহানারা। এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচটি দুরন্ত বাইসাইকেল পেয়েছেন শামীম, তুষার, জাফরি, উজ্জ্বল ও সজীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কোম্পানির হেড অব মার্কেটিং অরুণাংশু ঘোষ ও ব্র্যান্ড ম্যানেজার গিয়াসউদ্দীন সজীব। বিজ্ঞপ্তি।