ব্রোকারদের উন্নত মানের প্রশিক্ষণ দিতে প্রস্তুত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে ব্রোকারদের উন্নতমানের প্রশিক্ষণ দিতে প্রস্তুত ভারত। গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনকালে এই ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ ভারতের মুম্বাই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আদলে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিগত উন্নয়ন বেশ ভালো পর্যায়ে রয়েছে।’ভারতীয় হাইকমিশনার ডিএসইর নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।