ব্রোকারদের উন্নতমানের প্রশিক্ষণ দিতে প্রস্তুত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এগিয়ে যাচ্ছে। সংস্থাটি ভারতের মুম্বাই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আদলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিগত উন্নয়নও অনেক ভালো পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ডিএসই চাইলে গুণগত মান বাড়াতে সংস্থাটির ব্রোকারদের জন্য উন্নতমানের প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছে ভারত।আজ বৃহস্পতিবার ডিএসই পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।পঙ্কজ শরণ আরও বলেন, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ গতিশীল পর্যায়ে রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও অনেক ভালো। ডিএসই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা সব সময় আন্তরিক। এ লক্ষ্যে এমএসএ প্লাস সফটওয়্যার সংযোজন করা হয়েছে। আইটি বিভাগের উন্নয়ন করা হয়েছ। স্টক এক্সচেঞ্জে সংস্কারের ব্যাপারে ভারতীয় হাইকমিশনার সহায়তার আশ্বাস দিয়েছেন।’ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখে ভারতীয় হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান রকিবুর রহমান।