ব্র্যাক ইপিএলের নতুন করপোরেট অফিস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের ১২৩ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের (বিইআইএল) নতুন করপোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ অফিসটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ ইউসুফ ফারাজি উপস্থিত ছিলেন।এদিকে বিইআইএলের নতুন করপোরেট অফিস উদ্বোধনের প্রাক্কালে বিইআইএলের নতুন সাসটেইনেবল অ্যান্ড সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং সল্যুশনসের যাত্রা শুরু হয়। বিইআইএলের প্রধান সেবাগুলো হলো—সাসটেইনেবল এনার্জি ফাইন্যান্সিং, এগ্রিকালচার অ্যান্ড ইকো-ফ্রেন্ডলি প্রজেক্ট ফাইন্যান্সিং, ট্রেড ফাইন্যান্সিং ফর সোশ্যাল এন্টারপ্রাইজেস (সাসটেইনেবল ভ্যালু চেইন) অ্যান্ড প্রাইভেট ইকুইটি এবং করপোরেট অ্যাডভাইজরি ফর সাসটেইনেবল ইনভেস্টমেন্টস ইত্যাদি। বিজ্ঞপ্তি।