ব্র্যাক চিকেনের প্রথম কুইক সার্ভিস রেস্টুরেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট@-এর উদ্বোধন করছেন অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক তামারা হাসান আবেদ। ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মসূচি প্রধান নাজরা এম সাবেতসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
ইট@-এর উদ্বোধন করছেন অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক তামারা হাসান আবেদ। ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মসূচি প্রধান নাজরা এম সাবেতসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

যারা দ্রুত তৈরি করা খাবার পেতে আগ্রহী, তাদের কাছে মানসম্মত খাবার পরিবেশন করার প্রত্যয়ে ব্র্যাক চিকেন চালু করেছে কুইক সার্ভিস রেস্টুরেন্ট ইট@

আজ বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় এ আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক তামারা হাসান আবেদ ।

বুধবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে খাদ্যরসিকদের জন্য দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের এই আউটলেট খোলা থাকবে। এর পাশাপাশি গুলশানের নিকেতনের ইট @ ফুড কার্টও চালু থাকবে। 

ব্র্যাক জানিয়েছে, গ্রামীণ কৃষকের উত্পাদিত টাটকা পণ্য সংগ্রহ করে নগরের ভোক্তাদের কাছে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করাই এর লক্ষ্য।

ইট@ এ বছরে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আরও ‘অন দ্য গো আউটলেট’  ও ‘এক্সপ্রেস রেস্টুরেন্ট’  প্রতিষ্ঠা করে তার কার্যক্রম সম্প্রসারণ করবে।  

ইট@-এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মসূচি প্রধান নাজরা এম সাবেতসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।