ব্র্যাক ডেইরি ও সলিডারিদাদ নেটওয়ার্কের মধ্যে সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমঝোতা স্মারকে সই করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক তওফিকুর রহমান ও এসএনএর ব্যবস্থাপনা পরিচালক সাতাদ্রু চট্টোপাধ্যায়। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে সই করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক তওফিকুর রহমান ও এসএনএর ব্যবস্থাপনা পরিচালক সাতাদ্রু চট্টোপাধ্যায়। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেস ও সলিডারিদাদ নেটওয়ার্ক এশিয়ার (এসএনএ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে এ স্মারক স্বাক্ষর করা হয়।
ব্র্যাক ডেইরির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত ও টেকসই খামার ব্যবস্থার মাধ্যমে ১৭ হাজার দরিদ্র ও ক্ষুদ্র চাষির (বিশেষত নারী) দুগ্ধবতী গাভির উৎপাদনশীলতা বৃদ্ধি ও সাপ্লাই চেইন শক্তিশালীকরণে কাজ করতে এ সমঝোতা স্মারক সই করা হয়েছে। পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মাধ্যমে ডেইরি খামারের জন্য মানসম্মত ইনপুট, সেবায় প্রবেশাধিকার দান, ক্ষুদ্র দুগ্ধ খামারিদের সামর্থ্য উন্নয়ন ও বিভিন্ন স্থানে টেকসই ডেইরি হাব মডেলের বাস্তবায়নকে উৎসাহিত কার্যক্রম পরিচালনায় কাজ করবে দুই প্রতিষ্ঠান।
সমঝোতা স্মারকে সই করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক তওফিকুর রহমান ও এসএনএর ব্যবস্থাপনা পরিচালক সাতাদ্রু চট্টোপাধ্যায়। এ সময় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উপব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম শফিকুর রউফ, এসএনএর এ–দেশীয় ব্যবস্থাপক সেলিম রেজা হাসানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।