ব্র্যাক ডেইরির দুগ্ধ খামারি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুরা উপজেলায় সম্প্রতি এক দুগ্ধ খামারি মেলা আয়োজন করে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেস। এতে খামারিদের ডিজিটাল ফ্যাট টেস্টিং সম্পর্কে জানানো হয়। মেলায় প্রদর্শিত বাছুর ও ব্র্যাক চিলিংয়ের সেরা দুধ সরবরাহকারী খামারির মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রতিষ্ঠানটির পরিচালক তৌফিকুর রহমান। এ সময় ভাঙ্গুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম তোফাজ্জল হোসেনসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খামারিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।