ব্র্যাক ব্যাংক এখন ঢাকার বনশ্রী ও রোকেয়া সরণিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক এবার আধুনিক ব্যাংকিংসেবা নিয়ে এল ঢাকার বনশ্রী ও রোকেয়া সরণিতে।গতকাল মঙ্গলবার ঢাকার রামপুরার বনশ্রী মেইন রোডে সি ব্লকে এবং মিরপুরের রোকেয়া সরণির ১২৯, সেনপাড়া পর্বতায় ব্র্যাক ব্যাংকের দুটি শাখা উদ্বোধন করা হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বনশ্রী ও রোকেয়া সরণিতে ব্যাংকটির দুটি শাখা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘জনসাধারণের কাছে সর্বোৎকৃষ্ট ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশব্যাপী শাখা সম্প্রসারণ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। দেশের অর্থনীতিতে সর্বস্তরের জনসাধারণের অন্তর্ভুক্তির জন্য আমরা খুব শিগগির নতুন মোবাইল ব্যাংকিংসেবা চালু করতে যাচ্ছি।’ বিজ্ঞপ্তি।’