ব্র্যাক ব্যাংক ও অ্যাবাকাস রেস্টুরেন্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাবাকাস রেস্টুরেন্ট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকেরা এই রেস্তোরাঁয় বিশেষ অফার পাবেন। অ্যাবাকাস রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক শামির হোসেন এবং ব্র্যাক ব্যাংকের করপোরেট শাখার প্রধান শেখ মোহাম্মদ আশফাক চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, হেড অব রিজিয়নাল ডিস্ট্রিবিউশন ওয়াসিউল আলম, গুলশান শাখার ম্যানেজার মো. আলী তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি