প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল কেনায় ঋণ দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং উইংস বিডি লিমিটেড একটি সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে এখন থেকে উইংস বিডি লিমিটেডের গ্রাহকেরা হোন্ডা ব্রান্ডেড মোটরসাইকেল ও স্কুটার কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের বিশেষ ঋণসুবিধা পাবেন। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান এবং উইংস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।