ব্র্যাক ব্যাংক ও কাজী ফার্মস গ্রুপের চুক্তি
ব্র্যাক ব্যাংক লিমিটেডের সঙ্গে সম্প্রতি কাজী ফার্মস গ্রুপের একটি চুক্তি হয়েছে।এই চুক্তি অনুযায়ী কাজী ফার্মস গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন্স সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এর ফলে কাজী ফার্মস গ্রুপের পরিবেশকেরা ব্র্যাক ব্যাংকের ১৪৪টি অনলাইন শাখা নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কালেকশন সিস্টেমের সুবিধা পাবেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জীশান হাসান এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট, কাস্টোডিয়াল সার্ভিসেস ও প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান খাজা শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।