প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ফান্ড ‘পেনিনসুলা সাধারণ বিমা করপোরেশন ইউনিট ফান্ড ওয়ান’ বিষয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে একটি কাস্টোডিয়াল চুক্তি হয়েছে। ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান ও পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ কবির চুক্তিতে সই করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আজম এবং পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমপ্লায়েন্স) মো. তোফাজ্জল হোসাইন উপস্থিত ছিলেন। চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক মিউচুয়াল ফান্ড পরিচালনার জন্য পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে। বিজ্ঞপ্তি