ব্র্যাক ব্যাংক ও মেঘনা নিট কম্পোজিটের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা নিট কম্পোজিট লিমিটেডের মধ্যে এমপ্লয়ি ব্যাংকিং সার্ভিসবিষয়ক চুক্তি হয়েছে। সম্প্রতি মেঘনা গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মো. খাইরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল সেলস বিভাগের প্রধান মো. কায়সার হামিদ চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় মেঘনা নিট কম্পোজিট লিমিটেড এবং সাবলাইম গ্রিন টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা কর্মকর্তাদের রিটেইল ব্যাংকিং সুবিধা যেমন ক্রেডিট কার্ড, পার্সোন্যাল লোন, হোম লোন, কার লোনসহ বিভিন্ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তি